মনে করুন আপনি ও আপনার বন্ধু ক্লাসের পড়া নিয়ে আলাপ করছেন। কোন একটি বিষয়ে স্যার ক্লাসে কি বলেছিলেন তা আপনার বন্ধুকে আপনি ২ ভাবে বলতে পারবেন ; যথাঃ-
১) স্যারের কথা কোনরকম পরিবর্তন না করে বলা যাকে বলে Direct Speech
২) স্যারের কথা কিছুটা পরিবর্তন করে ব্যাখ্যা করা যাকে বলে Indirect Speech
যেমন: : The teacher said to us ,"I am ill"
The teacher said to us that he was ill
এখানে Said verb টিকে বলা হয় reporting verb এবং I am ill এ অংশটিকে বলা হয় Reported speech
Direct থেকে indirect করতে হলে নিচের বিষয় গুলো পরিবর্তন করতে হয়
1)Reporting verb এর পরিবর্তন
2)Reporting verb ও reported speech কে যোগ করা
3)Person এর পরিবর্তন
4)Reported speech এর verb এর পরিবর্তন
5)কিছু word এর পরিবর্তন
Reporting verb এর পরিবর্তন ও Add word:
Sentence Reporting verb Add
Assertive.............said....................that
Interrogative......ask.........if/wh question
Imperative........order/advise
propose
request to/that
suggest
Optative...........wish/pray........that
Exclamatory.....
exclaimed with..joy/sorrow
wonder..........that
Person এর পরিবর্তন:
Reported speech এর অন্তর্গত 1st person সর্বদা Reporting verb এর subject এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
Direct: Hamid said to me, “I have done my duty”.
Indirect: Hamid said to me that he had done his duty.
৫) Reported Speech এর ভেতর যদি Second person থাকে তবে তা Reporting verb এর Object অনুযায়ী পরিবর্তিত হয়।
Direct: Hamid said to me, “You have done your duty”
Indirect: Hamid said to me that I had done my duty
৬) Reported speech এর subject যদি 3rd person হয় তবে সেই subject অপরিবর্তিত থাকে।
Direct: I said to you, “He has done his duty”
Indirect: I said to you that he had done his duty.
১) Reporting Verb টি Present Tense অথবা Future Tense হলে Reported Speech এর Tense পরিবর্তন হবে না।
Direct: He says, “I am ill”
Indirect: He says that he is ill.
Reporting Verb Past Tense হলে Reported Speech অবশ্যই পরিবর্তি হবে।
He said,"I am ill"
He said that he was ill
Verb এর পরিবর্তন :
1) যদি Auxiliary verb না থাকে এবং main verb টি present tense এ থাকে তবে verb টিকে past tense এ রূপান্তর করতে হবে ।
He said, “I go to school.
He said, “I went to school.
2)Auxiliary verb না থাকে এবং main verbটি past tense এ থাকে তবে subject এর পরে had এবং main verb টির past participle হবে।
He said, “I went to school.
He said that he had gone to school.
3)am,is,are থাকলে হবে was, were
He said, “I am reading”.
He said that he was reading.
4)Have,has থাকলে had হবে।
He said to me,"I have eaten rice."
He said to me that he had eaten rice.
5)Have been,has been,was, were থাকলে হবে Had been.
He said to me ,"I was ill"
He said to me that he had been I'll.
Shall থাকলে should
Will থাকলে would
Can থাকলে could
May থাকলে might
Must থাকলে had to হবে
Direct: Hanif said, “I can do this”
Indirect: Hanif said that he could do that
This এর যায়গায় that হয়েছে।এরকম আরও কিছু শব্দ যা নিচের নিয়মে পরিবর্তন হয়:
Now -Then
Ago -Before
This-That
These -Those
Here -There
Come -Go
Yesterday -The previous day/ previous day
Tomorrow -The following day/ next day
Today -That day
Interrogative Sentence
Reporting verb said এর পরিবর্তে ask/inquire/want to know হয়
যদি sentence টি auxiliary verb দিয়ে শুরু হয় তবে if/whether বসবে আর যদি
Wh word দিয়ে Sentence টি তৈরী হলে if/whether এর স্থলে “Wh” word টি বসবে।
Example:
Direct: He said to me, “Am I ill”?
Indirect: He asked me if I was ill.
Indirect: He asked when I would come.
Direct: He said, “When will you come”?
Imperative Sentence
১) Reporting verb এর পরিবর্তে reported speech এর অর্থানুযায়ী order/request/command/advice/forbid হয়।
২) Inverted comma (“ ”) এর স্থলে To বসবে।
৩)Verb থেকে সব বসবে
৪)Don’t/Never থাকলে তা উঠে যায় এবং “To” এর পূর্বে “Not” বসবে।
৫)Forbid ব্যাবহার করলে “To” এর পূর্বে “Not” বসবে না।
Example:
Direct: He said, “Kill the man”.
Indirect: He ordered to kill the man.
Direct: He said, “Do not kill the man”
Indirect: He requested not to kill the man/He forbade to kill the man.
Imperative Sentence এ অনেকসময় “Let” শব্দটি ব্যাবহার হয়। “Let” শব্দটি সাধারণত ২ টি অর্থ প্রকাশ করে।
1)প্রস্তাব ও
2)অনুমতি
Reported speech দিয়ে প্রস্তাব বুঝালে subject এর পর should বসে
Reported speech দিয়ে অনুমতি বুঝালে subject এর পর Might বসে
Optative sentence:
Said এর পরিবর্তে wish/pray হবে that দিয়ে যোগ হয়
Direct: He said, “May you be happy”
Indirect: He wished that I might be happy.
Indirect: He wished that their president might live long.
Direct: He said, “Long live our President”
Exclamatory Sentence
১) Reporting verb এর পরিবর্তে [exclaimed with joy/wonder/sorrow] বসবে।
২) Inverted comma (“ ”) এর স্থলে That বসবে।
৩) What/How দ্বারা শুরু হলে Adjective এর পূর্বে “very” এবং Noun এর পূর্বে “great”বসবে
৪) Exclamatory Sentence রুপান্তরিত হয়ে Assertive Sentence এ পরিনত হবে।
Direct: He said, “How fine the bird is!”
Indirect: He exclaimed with joy that the bird was very fine.
Indirect: He exclaimed with sorrow that I was a great fool.
Direct: He said, “What a fool you are!”
Narration এর কিছু ব্যাতিক্রম নিয়ম রয়েছে। এখন আমরা এমনই কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব।
নিয়ম ১: Reported Speech এর ভেতর যদি কোন চিরন্তন সত্য বা Universal Truth বাক্য থাকে তবে তা অপরিবর্তিত থাকে।
Direct: Ned Stark said, “Man is Mortal”
Indirect: Ned Stark said that man is mortal.
নিয়ম ২: “Must” দ্বারা যদি চিরন্তন বাধ্যতা বোঝায়, অর্থাৎ কাজটি অবশ্যই করতে হবে তবে “Must” পরিবর্তিত হবে না।
Direct: My mother said to me, “You must obey The Almighty”.
Indirect: My mother said to me that I must obey The Almighty.
নিয়ম ৩: Reported Speech এর ভেতর কাওকে কিছু বলে সম্বোধন করা হলে Indirect speech এর শুরুতে “Addressing + as +যা বলে সম্বোধন” করা হয় তা বসবে। বাকি অংশ Narration এর সাধারন নিয়মে পরিবর্তিত হবে।
Direct: Sansa said to Joffrey, “My king, please forgive me”.
Indirect: Addressing Joffrey as her king, Sansa requested Joffrey to forgive her.
নিয়ম ৪:: Reported Speech এর ভেতর “Sir” থাকলে Reporting verb এর আগে/পরে “respectfully” ব্যাবহার করা উত্তম। ।
Direct: The students said to Mr. White, “Sir, we need a day off”.
Indirect: The students respectfully said to Mr. White that they needed a day off.
নিয়ম ৫: Reported Speech এ যদি কাওকে বিদায় সম্ভাষণ বলা হয়, তবে Reporting verb এর জায়গায় bid/bade ব্যাবহার করা হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
Direct: My friend said to me, “Good Bye”
Indirect: My friend bade me goodbye.
নিয়ম ৬: Reported Speech এ যদি কাওকে শুভ সম্ভাষণ বলা হয়, তবে Reporting verb এর জায়গায় wish ব্যাবহার করা হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
Direct: My friend said to me, “Good Morning”
Indirect: My friend wished me good morning.
নিয়ম ৭: Reported Speech এর ভেতর “By Allah/God” থাকলে Indirect Speech এর বাক্যটি “Swearing by Allah/God” দ্বারা শুরু হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
Direct: Petyr said to me, “By God, I will help you”
Indirect: Swearing by God Petyr said to me that he would help me.
নিয়ম ৮: Direct Speech এ Object না থাকলে অনেকসময় Indirect Speech এ Object হিসেবে “The Listener” ব্যাবহার করা হয়।
Direct: Russel said, “Please listen to me”
Indirect: Russel requested the listener to listen to him