Lesson-1 (Subject,verb and object)

Subject : Sentence এ যে কাজ করে বা যার সম্পর্কে  কিছু বলা হয় তাকে subject বলে ।

যেমন : I read a book.
            He is a student.

উপরের ১ম sentence এ read কাজটি করেছে i এবং ২য় sentence এ he বিষয়ে কিছু বলা হয়েছে ।

সুতরাং আমাদের সংজ্ঞানুযায়ী i এবং he হল subject ।

Subject হয় Noun , Pronoun দিয়ে । তাই Noun , Pronoun সম্পর্কে  মোটামুটি ধারনা রাখতে হবে ।

এভাবে আমরা sentence গুলোতে দেখব কে কাজ করে বা কার বিষয়ে  বলা হয়েছে ।

Verb : যে word দিয়ে কাজ করা বুঝায় তাকে verb বলে ।

Verb প্রধানত দুই প্রকার
১) Principal এবং
২) Auxiliary

Principal verb : Sentence এর main verb টিকেই principal verb বলে ।

যেমন : I go home ।

Sentence টিতে go হল principal verb ।

Auxiliary verb : এর অর্থ সাহায্য  কারী ক্রিয়া । যে verb main verb কে tense গঠনে সাহায্য  করে তাকে Auxiliary verb বলে ।

Auxiliary verb গুলো নিম্নে  দেওয়া হল

am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, must, ought to  ।

Object : verb কে কী বা কাকে প্রশ্ন  করলে যে উত্তর পাওয়া যায় তাকে object বলে ।

সহজ কথায় , Subject যাকে আশ্রয়  করে কাজটি শেষ করে তাকে Object বলে ।

যেমন : I play football ।

এখানে play কাজটি football কে আশ্রয়  করে হয়েছে ।

আবার play word টির অর্থ খেলা করা । যদি প্রশ্ন করি কী খেলে ? তাহলে উত্তর পাই football ।

অতএব football ই হল object ।

Object হয় noun বা pronoun এর objective রুপ দিয়ে ।

No comments:

Post a Comment

Narration

মনে করুন  আপনি  ও আপনার  বন্ধু ক্লাসের পড়া নিয়ে আলাপ করছেন। কোন একটি বিষয়ে স্যার ক্লাসে কি বলেছিলেন তা আপনার বন্ধুকে আপনি ২ ভাবে বলতে পারবেন...